বিদ্যুৎ বিভাগকে সাইবার নিরাপত্তা দেবে বিজিডি ই গভঃ সার্ট

২৩ নভেম্বর, ২০২৩ ২১:১২  

বিদ্যুৎ বিভাগের সকল দপ্তর, সংস্থা ও কোম্পানিগুলোকে সাইবার নিরাপত্তা দেবে দেশের সাইবা নিরাপত্তায় নিয়োজিত জাতীয় সংস্থা বিজিডি ই গভঃ সার্ট। এ নিয়ে বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

বিদ্যুৎ বিভাগের পক্ষে বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব নিরোদ চন্দ্র মন্ডল এবং বিসিসি’র পক্ষে বিজিডি ই গভ সার্ট এর প্রকল্প পরিচালক মো: সাইফুল আলম খান চুক্তিতে স্বাক্ষর করেন।

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো: হাবিবুর রহমান এবং
বিশেষ অতিথি হিসেবে বাংলাদশে কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্যান্যের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মোহাং সেলিম উদ্দিন, টেকসই ও নবায়ণযোগ্য জ্বালানী উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান মুনীরা সুলতানা সহ বিভিন্ন দপ্তর, সংস্থা ও কোম্পানির প্রধানরা উপস্থিত ছিলেন।